ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

নিজ বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চেয়েছেন আলাল

নিজ বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) আলালের বরাত দিয়ে গণমাধ্যমকে এ কথা জানান বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।


মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আমি প্রিয় স্বদেশ থেকে হাজার মাইল দূরে জীবন সংকটে চিকিৎসাধীন রয়েছি। আমার শরীরে একটি গুরুতর সার্জারি হয়েছে। সংগত কারণেই সব দুঃসংবাদ থেকে আমাকে দূরে রেখেছে পরিবার। তারপরও বিলম্বে আমি জেনেছি, অতীতে আমার একটি বক্তব্য বেশ বিতর্কের জন্ম দিয়েছে।


তিনি আরও বলেন, দীর্ঘ ৪৯ বছরের রাজনৈতিক জীবনে জ্ঞাতসারে কিংবা ইচ্ছাকৃতভাবে কারো সম্মান, অনুভূতি ও বিশ্বাসে আঘাত করিনি। তবুও মানুষ হিসেবে আমি তো ভুলের ঊর্ধ্বে নই। তাই বলছি কোনো অসতর্ক মুহূর্তের কথা কিংবা বক্তব্যে যারা কষ্ট পেয়েছেন, আঘাত পেয়েছেন তাদের সবার কাছে আমি ক্ষমাপ্রার্থী। একই সঙ্গে উক্ত বক্তব্য আমি প্রত্যাহার করছি। ভালো থাকুক আমার প্রিয় স্বদেশ, শান্তিপূর্ণ থাকুক বাংলাদেশ।

ads
ads
ads

Our Facebook Page